মি. 'X [গণিত] কর্তৃক গৃহীত বিমা পলিসিটি বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. X কর্তৃক গৃহীত বিমা পলিসিটি বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে একটি বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র।বিশুদ্ধ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে যে মেয়াদের জন্য বিমাপত্র খোলা হয় ঐ মেয়াদ উত্তীর্ণ হলেই শুধু বিমাগ্রহীতা বিমাদাবির অর্থ লাভ করে। এর মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে কোনো প্রকার বিমাদাবি পরিশোধিত হয় না। এরূপ বিমাপত্র সাধারণত ৫ বা ১০ বছর মেয়াদি হয়ে থাকে যাতে বিমা প্রিমিয়ামের পরিমাণও কম হয়।উদ্দীপকে ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা চিন্তা করে মি. X একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। যার মেয়াদ ৫ বছর এবং প্রিমিয়ামের পরিমাণ ও অপেক্ষাকৃত কম। তবে এক্ষেত্রে মি. X বিমাপত্রের মেয়াদপূর্তিতে জীবিত থাকলেই কেবল বিমাকারী কোম্পানি দাবি পরিশোধে বাধ্য থাকবে। অর্থাৎ উক্ত মেয়াদত্তীণের পূর্বে মি. X মারা গেলে বিমাদাবি পরিশোধিত হবে না। যা বিশুদ্ধ মেয়াদি জীবন বিমাপত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. 'X কর্তৃক গৃহীত বিমা পলিসিটি বিমাপত্রের মেয়াদের ভিত্তিতে কোন ধ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর