'মি. 'Y [গণিত] কর্তৃক গৃহীত বিমাপত্রটি একাধারে নিরাপত্তা ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে'- তুমি কি এ উক্তির সাথে একমত? উদ্দীপকের আলোকে তোমার যৌক্তিক মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মি. Y কর্তৃক গৃহীত বিমাপত্রটি একাধারে নিরাপত্তা ও বিনিয়োগ সুবিধা প্রদান করবে' এক্ষেত্রে উক্ত বিমাপত্রটি সাধারণ মেয়াদি বিমাপত্র হওয়ায় আমি এ বক্তব্যের সাথে একমত।সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তি মারা গেলে মনোনীত ব্যক্তিকে বা বিমাকৃত ব্যক্তি জীবিত থাকলে মেয়াদ শেষে তাকে বিমার অর্থ প্রদান করা হয়। ফলে এরূপ বিমাপত্র একাধারে বিনিয়োগ ও অন্যদিকে প্রতিরক্ষার সুবিধা প্রদান করে।উদ্দীপকে মি. Y বিশ বছর মেয়াদি একটি বিমা পলিসি গ্রহণ করেন। উক্ত বিমাপত্রের শর্ত অনুযায়ী মেয়াদের মধ্যে মি. Y এর মৃত্যু হলে তার পরিবারের মনোনীত ব্যক্তিকে অথবা তিনি জীবিত থাকলে মেয়াদ শেষে তাকে বিমাকৃত অর্থ পরিশোধ করা হবে। অর্থাৎ মি. Y একটি সাধারণ মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন।মি. Y এর গৃহীত বিমাপত্রটি তার অবর্তমানে পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা স্বরূপ। এছাড়াও নির্দিষ্ট সময় পরপর কিস্তি পরিশোধ করতে হয় বিধায় তা এক ধরনের বাধ্যতামূলক সঞ্চয়ে পরিণত হয়। যা পরবর্তীতে বিনিয়োগযোগ্য সঞ্চয়ে রূপ লাভ করবে। আবার মি. Y মারা গেলে এই বিমাটি তার পরিবারের জন্য আর্থিক প্রতিরক্ষা হিসেবে কাজ করবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'মি. 'Y কর্তৃক গৃহীত বিমাপত্রটি একাধারে নিরাপত্তা ও বিনিয়োগ সুবিধা…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর