ABC ব্যাংক কর্তৃক জনাব শাহরিয়ারকে প্রদত্ত ঋণ জনাব আবিদকে প্রদত্ত ঋণ অপেক্ষা অধিক সুবিধাজনক। যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে ABC ব্যাংক জনাব শাহরিয়ারকে নগদ ঋণ প্রদান করেছে, যা জনাব আবিদের গৃহীত সাধারণ ঋণ অপেক্ষা অধিক সুবিধাজনক।সাধারণ ঋণ ইস্যুর ক্ষেত্রে ব্যাংক ঋণ হিসাবে স্থানান্তরিত পুরো টাকার ওপর প্রাথমিকভাবে সুদ ধার্য করে। তবে নগদ ঋণের ক্ষেত্রে কেবল ঋণ হিসাবের উত্তোলিত অর্থ ও অফেরতকৃত অর্থের ওপর সুদ ধার্য করা হয়। উদ্দীপকে জনাব আবিদ ও জনাব শাহরিয়ার একই এলাকার দু'জন ব্যবসায়ী। তারা দু'জনই ABC ব্যাংকের নিকট ভিন্ন ধরনের ঋণের জন্য আবেদন করেন। ঋণ মঞ্জুরে জনাব আবিদ স্থায়ী সম্পদ জামানত প্রদান করলেও জনাব শাহরিয়ার অস্থাবর সম্পত্তি জামানত রাখেন। অর্থাৎ জনাব আবিদ ABC ব্যাংক হতে সাধারণ ঋণ ও জনাব শাহরিয়ার নগদ ঋণ গ্রহণ করেন। উল্লিখিত উভয় প্রকার ঋণ প্রদানে ব্যাংক গ্রাহকের নামে একটি ঋণ হিসাব খোলে। মঞ্জুরকৃত ঋণের অর্থ নগদে প্রদান না করে উক্ত হিসাবে স্থানান্তর করে, যা গ্রাহক পরবর্তীতে চেকের মাধ্যমে উত্তোলন করে। সাধারণ ঋণের ক্ষেত্রে ঋণ হিসাবে স্থানান্তরিত পুরো টাকার ওপর ব্যাংক সুদ ধার্য করে। তবে নগদ ঋণের ক্ষেত্রে কেবল উত্তোলিত অর্থের ওপর ব্যাংক সুদ ধার্য করে। তাই ABC ব্যাংক কর্তৃক জনাব শাহরিয়ারকে প্রদত্ত ঋণটি নগদ ঋণ হওয়ায় তা অপেক্ষাকৃত লাভজনক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ABC ব্যাংক কর্তৃক জনাব শাহরিয়ারকে প্রদত্ত ঋণ জনাব আবিদকে প্রদত্ত ঋণ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর