গ্রাহকদের যথাসময়ে অর্থ দিতে না পারায় 'গোমতি ব্যাংক লি.' এর ব্যাংকের কোন নীতি লঙ্ঘিত হয়েছে?
উত্তর: উদ্দীপকে গোমতি ব্যাংক লি. গ্রাহকদের আমানতকৃত অর্থ যথাসময়ে ফেরত দিতে না পরায় ব্যাংকটি তারল্য নীতির লঙ্ঘন করেছে। চাহিবামাত্র নগদে গ্রাহকের অর্থ পরিশোধ ক্ষমতাই হলো তারল্য। আর গ্রাহকদের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলই বাণিজ্যিক ব্যাংকের ভাষায় তারল্য নীতি।উদ্দীপকে গোমতি ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি বিভিন্ন কারণে গ্রাহকদের চাহিদা মাফিক যথাসময়ে অর্থ পরিশোধ করতে পারছিল না। বাণিজ্যিক ব্যাংকের প্রকৃতি অনুযায়ী ব্যাংক তার আমানত কর্মীদের চাহিবামাত্র অর্থ পরিশোধ করতে বাধ্য এবং না করতে পারলে ব্যাংকের সুনাম কমে যায়। গোমতি ব্যাংক লি. এই কাজটিই করতে ব্যর্থ হয়েছে। স্বাভাবিকভাবেই কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের অভাবে এরূপ ঘটেছে যা সার্বিকভাবেই ব্যাংকটির তারল্য নীতির লঙ্ঘনকে স্পষ্ট করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
গ্রাহকদের যথাসময়ে অর্থ দিতে না পারায় 'গোমতি ব্যাংক লি.' এর ব্যাংকের…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর