'ইছামতি ব্যাংক লি.' কে শেয়ার হস্তান্তর 'গোমতি ব্যাংক লি.' এর জন্য কতটুকু যৌক্তিক- মতামত দাও।
উত্তর: উদ্দীপকে গোমতি ব্যাংক লি. এর পঞ্চাশ ভাগ যা ইছামতি ব্যাংক লি. কে হস্তান্তর অযৌক্তিক।শেয়ার হস্তান্তরের মাধ্যমে ব্যাংকটি গ্রুপ ব্যাংকিং এর আওতাভুক্ত হবে। গ্রুপ ব্যাংকিং ব্যবস্থায় কতিপয় ব্যাংক একটি শক্তিশালী ব্যাংকের অধীনে একত্রিত হয়ে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এক্ষেত্রে অধীনস্ত ব্যাংকগুলো শক্তিশালী ব্যাংকের প্রদত্ত নীতিমালা অনুসরণ করে।উদ্দীপকে গোমতি ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটি তারল্যের অভাবে গ্রাহকদের চাহিদামাফিক অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছিল। যার ফলে ব্যাংকটির সুনাম ক্ষুন্ন হচ্ছে। তাই প্রতিযোগিতায় টিকতে গোমতি ব্যাংক লি. তার পঞ্চাশ শতাংশ শেয়ার ইছামতি ব্যাংকের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।উক্ত পরিস্থিতিতে গোমতি ব্যাংক গ্রুপ ব্যাংকিং-এ অন্তর্ভুক্ত হওয়ার সিন্ধান্ত গ্রহণ করেছে। তবে এ ধরনের ব্যাংকিং ব্যবস্থায় গোমতি ব্যাংকটি ইছামতি ব্যাংকের নীতিমালা অনুসরণে বাধ্য হবে। যার ফলে গোমতি ব্যাংকের নিয়ন্ত্রণ ক্ষমতা ইছামতি ব্যাংকের নিকট হস্তান্তরিত হবে। অর্থাৎ গোমতি ব্যাংকটি নিজস্ব স্বাধীন অস্তিত্ব হারাবে। সুতরাং শেয়ার হস্তান্তর করা গোমতি ব্যাংকের উচিত হবে না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'ইছামতি ব্যাংক লি.' কে শেয়ার হস্তান্তর 'গোমতি ব্যাংক লি.' এর জন্য ক…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর