ব্যাংক প্রদত্ত মি. তারেকের ইলেকট্রনিক কার্ড কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্যাংক প্রদত্ত মি. তারেকের ইলেকট্রনিক কার্ডটি একটি ডেবিট কার্ড। ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকগণ তাদের ব্যাংক হিসাবের জমাকৃত অর্থ নগদ উত্তোলন সহ কেনাকাটায় অর্থ পরিশোধের সুবিধা লাভ করে। এ সুবিধা লাভের জন্য গ্রাহককে শুরুতেই ব্যাংকে টাকা জমা করতে হয়।এরপর গ্রাহক কার্ড ব্যবহার করে নিজের ইচ্ছামত সে টাকা ব্যবহার করতে পারে।উদ্দীপকে মি. তারেক ডেলটা ব্যাংক লি. এর একজন গ্রাহক। তিনি লেনদেনের সুবিধার জন্য ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন। যা দিয়ে তিনি তার হিসাবের জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। এছাড়াও কেনাকাটায় অর্থ পরিশোধের সুবিধা পান। অর্থাৎ, মি. তারেকের ব্যবহৃত কার্ডটি বৈশিষ্ট্যের বিচারে একটি ডেবিট কার্ড।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক প্রদত্ত মি. তারেকের ইলেকট্রনিক কার্ড কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর