মি. শফিকের কার্ডটি বর্তমান বাণিজ্যে কিভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মি. শফিকের গৃহীত কার্ডটি একটি ক্রেডিট কার্ড, যা বর্তমান ব্যবসা বাণিজ্যে ধারে পণ্যক্রয়সহ ঋণ সুবিধা প্রদান করে।এ কার্ড বর্তমান ব্যবসা বাণিজ্যে বহুল ব্যবহৃত, যা ব্যাংকের একটি ইলেকট্রনিক সেবা। এরূপ কার্ডের মাধ্যমে ব্যাংক গ্রাহককে ঋণ সুবিধা প্রদান করে থাকে। এছাড়াও বাকিতে পণ্য বা সেবা ক্রয়েও ক্রেডিট কার্ড জনপ্রিয়। উদ্দীপকে মি. শফিক ব্যাংক প্রদত্ত একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করেন। উক্ত কার্ড দিয়ে তিনি ধারে টাকা উত্তোলন ও বাকিতে কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ মি. শফিকের গৃহীত ইলেকট্রনিক কার্ডটি ব্যাংকের ক্রেডিট কার্ড।ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দৈনন্দিন কার্য সম্পাদনে নগদ অর্থের পাশাপাশি বাকিতে পণ্য ক্রয়ের প্রয়োজন হয়। এরূপ কেনাকাটায় ক্রেতা ও বিক্রেতা উভয়কেই পূর্ব পরিচিত হতে হয়। অর্থাৎ পূর্ব পরিচিত না হলে বাকিতে পণ্য ক্রয়ে বাধার সৃষ্টি হয়। এ বাধা দূরীকরণে বর্তমানে ক্রেডিট কার্ড পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থা করে। এটি ব্যাংক প্রদত্ত এক ধরনের ঋণ। এর মাধ্যমে ব্যাংক তার গ্রাহককে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্ধারিত সুদের বিনিময়ে অর্থের যোগান দিয়ে থাকে। ফলশ্রুতিতে ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বজায় থাকে।[সহায়ক তথ্য]ক্রেডিট কার্ড: এই কার্ডের মাধ্যমে ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণ দেয়। যেমন- গ্রাহক তার হিসাবে টাকা না থাকলেও ৬,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এটি একটি ঋণ। ৬,০০০ টাকা পরিশোধ করার পর গ্রাহক আবার ৬,০০০ টাকা চাইতে পারবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. শফিকের কার্ডটি বর্তমান বাণিজ্যে কিভাবে ভূমিকা রাখতে পারে বিশ্লে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর