ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমা গ্রহীতার দাবিকৃত অর্থ পরিশোধে বিমা কোম্পানির অস্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মূল্যায়িত বিমাপত্রের অধীনে বিমাকৃত বিষয়বস্তুর আংশিক ক্ষতিতে সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি চুক্তির শর্ত অনুযায়ী অযৌক্তিক হওয়ায় বিমা কোম্পানি কর্তৃক তা প্রত্যাখ্যান করা যথার্থ হয়েছে।মূল্যায়িত বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর সম্পূর্ণ ক্ষতিতে বিমাকৃত মূল্য দ্বারা বিমাকারী ক্ষতিপূরণ প্রদান করে থাকে। তবে আংশিক ক্ষতির বেলায় সম্পত্তির কত অংশের ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে বিমাকৃত মূল্যের বিচারে আংশিক ক্ষতি নিরূপিত হয়। উদ্দীপকে জনাব ফারুক একজন পোশাক ব্যবসায়ী। তিনি অগ্নিজনিত ক্ষতির আশঙ্কায় একটি মূল্যায়িত অগ্নিবিমাপত্র গ্রহণ করেন। উক্ত বিমাপত্রে বিমাকৃত মূল্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ টাকা। পরবর্তীতে বিমাকৃত সময়ের মধ্যে আগুন লেগে দুই লক্ষ টাকার সমপরিমাণ ক্ষতি সাধিত হয়। যা তিনি বিমা কোম্পানির নিকট বিমা দাবি হিসেবে উত্থাপন করেন।উদ্দীপকে সংঘটিত ক্ষতিটি একটি আংশিক ক্ষতি। এ ধরনের ক্ষতি পূরণে মূল্যায়িত বিমাপত্রে সম্পত্তির আনুপাতিক হার নির্ণয় করে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়। তাই এ পর্যায়ে ক্ষতির পরিমাণ দুই লক্ষ টাকা হলেও বিমাকারী যৌক্তিকভাবেই সম্পত্তির আনুপাতিক হার বিবেচনা করে ক্ষতিপূরণে বাধ্য থাকবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে বিমা গ্রহীতার দাবিকৃত অর্থ পরিশোধে বিমা…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর