'জনতা ইন্সুরেন্সের নিকট বিমা করায় প্রিমিয়ার ইন্সুরেন্সের ঝুঁকি কমবে এবং জনাব সামিয়ার বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে'- তুমি কি এ উক্তি সমর্থন করো? উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখ্য 'জনতা ইন্সুরেন্সের নিকট বিমা করায় প্রিমিয়ার ইন্সুরেন্সের ঝুঁকি কমবে এবং জনাব সামিয়ার বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে' পুনর্বিমার উদ্দেশ্য বিবেচনায় উক্ত বক্তব্যের সাথে আমি একমত।এ ধরনের বিমাচুক্তির মাধ্যমে বিমাকারী বিমাকৃত বিষয়বস্তুর ঝুঁকি হ্রাস করে। এটি বিমাকারী কর্তৃক অন্য বিমা প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তি। এ চুক্তি দ্বারা প্রথম বিমাকারীর গৃহীত ঝুঁকির অংশ দ্বিতীয় বিমাকারীর সাথে বণ্টনের ব্যবস্থা করা হয়।উদ্দীপকে জনাব সামিয়া তার দুইশ কোটি টাকা মূল্যের জাহাজের জন্য প্রিমিয়ার ইন্সুরেন্স কোম্পানির নিকট থেকে একটি বিমা পলিসি সংগ্রহ করেন। তবে প্রিমিয়ার ইন্সুরেন্স উক্ত জাহাজের জন্য আবার জনতা ইন্সুরেন্স কোম্পানি হতে একটি বিমা পলিসি গ্রহণ করে।প্রিমিয়ার ইন্সুরেন্স, জনতা ইন্সুরেন্স হতে জাহাজের জন্য পুনরায় বিমাপত্র গ্রহণ করায় তা একটি পুনর্বিমা চুক্তি। এক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতা উভয়ই বিমা কোম্পানি। এ পর্যায়ে প্রিমিয়ার ইন্সুরেন্স কর্তৃক পুনরায় বিমা পলিসি গ্রহণের মাধ্যমে জনাব সামিয়ার দুইশ কোটি টাকার জাহাজের ঝুঁকি বণ্টনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রিমিয়ার ইন্সুরেন্সের যেমন গৃহীত ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়েছে অনুরূপভাবে জনাব সামিয়ারও বিমা দাবি প্রাপ্তির সম্ভাবনা বেড়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'জনতা ইন্সুরেন্সের নিকট বিমা করায় প্রিমিয়ার ইন্সুরেন্সের ঝুঁকি কমবে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর