মিসেস সাহিদা প্রথমে কি হিসাব খুলেছিলেন? সেই হিসাবে ঠিকমতো সঞ্চয় করতে না পরার কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিসেস সাহিদা প্রথমে সঞ্চয়ী হিসাব খুলেছিলেন। এ হিসাবের গ্রাহকগণ ব্যাংকিং লেনদেনের পাশাপাশি সঞ্চয়ের সুবিধাও লাভ করে থাকেন। সঞ্চয়ী হিসাবের আমানতকারী দিনে প্রয়োজনমত অর্থ জমাদানের সুযোগ পেয়ে থাকলেও সপ্তাহে দুই বার অর্থ উত্তোলনের সুবিধা পায়। উদ্দীপকে মিসেস সাহিদা একজন স্বল্প আয়ের চাকরিজীবী। তিনি ভবিষ্যতের জন্য সঞ্চয়ে আগ্রহী হয়ে পদ্মা ব্যাংকে একটি হিসাব খোলেন। তবে তার হিসাবে জমাকৃত অর্থ প্রয়োজনে তিনি তুলেও ফেলেন। যার ফলে তিনি কোনোভাবেই সঞ্চয় করতে পারছেন না। অর্থাৎ তার গৃহীত হিসাবটি সঞ্চয়ী হিসাব হওয়ায় তিনি অর্থ সঞ্চয় করলেও তা উত্তোলন করছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মিসেস সাহিদা প্রথমে কি হিসাব খুলেছিলেন? সেই হিসাবে ঠিকমতো সঞ্চয় করত…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর