মিসেস সাহিদা পরবর্তীতে কি হিসাব খুলেছিলেন? 'এখন তিনি একটু কষ্ট করে হলেও সঞ্চয় করতে পারছেন'- উক্তিটি বুঝিয়ে বল।
উত্তর: না উদ্দীপকে মিসেস সাহিদা পরবর্তীতে বিশেষ সঞ্চয়ী হিসাব খুলেছিলেন। এ হিসাবে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা একটি মেয়াদ পর্যন্ত সঞ্চয়ের সুয়োগ থাকে। মেয়াদান্তে একযোগে বা চুক্তি অনুযায়ী তা উত্তোলনও করা যায়। উদ্দীপকে মিসেস সাহিদা একজন স্বল্প আয়ের চাকরিজীবী। তিনি ভবিষ্যতের জন্য অর্থ জমা করার উদ্দেশ্যে ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলেন। তবে এ হিসাবে অর্থ উত্তোলনের সুযোগ থাকায় প্রয়োজনে তিনি তা উঠিয়ে নেন। পরবর্তীতে সহকর্মীর পরামর্শে দশ বছর মেয়াদি আরেকটি হিসাব খোলেন। যে হিসাবে তিনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখেন। মিসেস সাহিদার গৃহীত পরবর্তী হিসাবটি বিশেষ সঞ্চয়ী হিসাব। এ হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতিমাসে তাকে জমা রাখতে হয়। এক্ষেত্রে মেয়াদান্তে তিনি এককালীন উত্তোলনের সুবিধা পাবেন। অর্থাৎ এ হিসাবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখা তার জন্য কষ্টকর হলেও তা ভবিষ্যতে বৃহৎ আকারের সঞ্চয়ে পরিণত হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মিসেস সাহিদা পরবর্তীতে কি হিসাব খুলেছিলেন? 'এখন তিনি একটু কষ্ট করে …
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর