ব্যাংকের সার্বিক অবস্থা খারাপের দিকে যাওয়ার কারণ কী?
উত্তর: উদ্দীপকে উল্লেখ্য পরিস্থিতিতে ঋণ প্রদান না করায় ব্যাংকের সম্ভাব্য বিনিয়োগ বাধাগ্রস্থ হচ্ছে, যা ব্যাংকের সার্বিক অবস্থাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। বাণিজ্যিক ব্যাংক ঋণদান ও বিনিয়োগ নীতি অনুসরণের মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করে থাকে। যার মাধ্যমে ব্যাংক সংগৃহীত আমানত বিনিয়োগ করে মুনাফা অর্জনের প্রয়াস চালায়। উদ্দীপকে মি. তালুকদার রূপসা ব্যাংকের, রাজশাহী শাখার ব্যবস্থাপক। ব্যাংকের সার্বিক উন্নয়নে তিনি সদা তৎপর। ব্যাংকের টাকা ঋণ নিয়ে যদি ঋণগ্রহীতা তা পরিশোধ না করেন এ ভয়ে তিনি ঋণ প্রদানে নিরুৎসাহী। যার ফলে ব্যাংকের সার্বিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ঋণদানের মাধ্যমে ব্যাংক সংগৃহীত অর্থ বিনিয়োগ করে থাকে। এ বিনিয়োগকৃত অর্থ হতে ব্যাংক মুনাফার সৃষ্টি করে। ব্যাংকের এ ঋণদান প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে মুনাফাও অনিশ্চিত হয়ে পড়ে। যা রূপসা ব্যাংক, রাজশাহী শাখার ক্ষেত্রে লক্ষণীয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংকের সার্বিক অবস্থা খারাপের দিকে যাওয়ার কারণ কী?
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর