ইছামতি ব্যাংকের সাহায্যে এগিয়ে আসে কোন ব্যাংক, কেন? উদ্দীপক অনুসারে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইছামতি ব্যাংকের সাহায্যে এগিয়ে আসে দেশের কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংককে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়। তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন তারল্য সংকটে পড়ে, কেন্দ্রীয় ব্যাংক তখন ঋণ সরবরাহে এগিয়ে আসে। উদ্দীপকে উল্লেখ্য ইছামতি ব্যাংক একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি বিগত কয়েক বছর ধরে তারল্য সংকটে ভুগছে। এতে ব্যাংকটি গ্রাহকের চাহিদা মাফিক অর্থ পরিশোধ করতে পারছে না। এমতাবস্থায় ব্যাংকটি ঋণদানে অক্ষম হয়ে পড়ায় সকল উৎস থেকে ঋণ সংগ্রহের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ইছামতি ব্যাংকটির এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ঋণ সরবরাহ করে। কারণ ইছামতি ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত। আর তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন অন্যান্য উৎস থেকেই ঋণ গ্রহণে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ সহায়তা প্রদান করে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ইছামতি ব্যাংকের সাহায্যে এগিয়ে আসে কোন ব্যাংক, কেন? উদ্দীপক অনুসারে…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর