ইছামতি ব্যাংকের তারল্য সংকটের কারণ সংক্ষেপে লিখ।
উত্তর: উদ্দীপকে ইছামতি ব্যাংকটি কাম্যমাত্রার চেয়েও অধিক পরিমাণে ঋণদান করায় তারল্য সংকটে পড়ে। গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরৎদানের ক্ষমতাই হলো তারল্য। আর গ্রাহকদের চেকের অর্থ চাহিবামাত্র পরিশোধের জন্য কাম্য পরিমাণ তরল সম্পত্তি সংরক্ষণের কৌশলই হলো তারল্য নীতি।উদ্দীপকে উল্লেখ্য ইছামতি ব্যাংক বিগত কয়েক বছর ধরে তারল্য সংকটে ভুগছে। ব্যাংকটি পর্যাপ্ত পরিমাণ আমানত সংগ্রহে ব্যর্থ হয়েছে। এটি গ্রাহকদের আমানতকৃত অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে। অর্থাৎ ব্যাংকটি সঠিক তারল্য নীতি অনুসরণ না করে কাম্যমাত্রার অধিক ঋণদান করেছে। ফলে ইছামতি ব্যাংকের তারল্য ঘাটতির সৃষ্টি হয়েছে। এতে ব্যাংকটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে, যা নতুন আমানত সৃষ্টিতে ব্যাংকটির জন্য বাধাস্বরূপ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ইছামতি ব্যাংকের তারল্য সংকটের কারণ সংক্ষেপে লিখ।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর