মি. জহির যে প্লাস্টিকের কার্ড নিয়ে যান তার নাম কী? এ কার্ড সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লিখ।
উত্তর: উদ্দীপকে মি. জহির কক্সবাজার বেড়াতে অল্প কিছু নগদ টাকা ছাড়াও যে প্লাস্টিকের কার্ড নিয়ে যান তার নাম ডেবিট কার্ড। এ কার্ডের মাধ্যমে গ্রাহক নিজ হিসাবে জমাকৃত অর্থ ২৪ ঘণ্টাই উত্তোলনের সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও অর্থ স্থানান্তরসহ কেনাকাটার সুযোগও লাভ করেন। উদ্দীপকে মি. জহির সপরিবারে কক্সবাজার বেড়াতে যান। এ ভ্রমণে তিনি সঙ্গে অল্প কিছু নগদ টাকা বহন করেন। তবে প্রয়োজনীয় অর্থের যোগানে তিনি একটি বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড নিয়ে যান। যা দিয়ে তিনি প্রয়োজনে ব্যাংক হিসাব হতে অর্থ উত্তোলন করেন। আবার হোটেল বিল, খাবার বিল, এমনকি কেনাকাটার বিলও পরিশোধ করেন। অর্থাৎ মি. জহিরের বহনকৃত প্লাস্টিক কার্ডটি একটি ডেবিট কার্ড। যার মাধ্যমে তার ব্যাংক হিসাবের ডেবিট ব্যালেন্স হতে তিনি অর্থ উত্তোলনসহ বিভিন্ন প্রয়োজনে তা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সহায়ক তথ্য.. ডেবিট ব্যালেন্স: ডেবিট ব্যালেন্স বলতে ব্যাংকের ভাষায় গ্রাহকের হিসাবে পর্যাপ্ত জমাকৃত অর্থকে নির্দেশ করে, যা গ্রাহক তার ব্যাংক হিসাবে জমা রাখেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. জহির যে প্লাস্টিকের কার্ড নিয়ে যান তার নাম কী? এ কার্ড সম্পর্কে…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর