উল্লিখিত প্লাস্টিকের কার্ডটির সুবিধা-অসুবিধা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ডটি একটি ডেবিট কার্ড, যার কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে।এটি এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। ব্যাংক হিসাবে গ্রাহকের পর্যাপ্ত টাকা থাকা সাপেক্ষে গ্রাহক এ কার্ড ব্যবহার করতে পারে।উদ্দীপকে মি. জহির কক্সবাজার বেড়াতে যান। সঙ্গে অল্প কিছু নগদ টাকা নিলেও একটি ডেবিট কার্ড নিয়ে যান, যা দিয়ে তিনি কক্সবাজার গিয়ে তার ব্যাংক হিসাব হতে অর্থ উত্তোলন করেন। আবার হোটেলের বিল, খাবার বিলসহ কেনাকাটার বিলও পরিশোধ করেন। মি. জহির কক্সবাজার ভ্রমণে গিয়ে অর্থ উত্তোলনে ও বিল পরিশোধে যে ধরনের সুবিধা পেয়েছেন তা কেবল ডেবিট কার্ডের জন্য সম্ভব হয়েছে। এছাড়াও তিনি এ কার্ড দ্বারা প্রয়োজনে অর্থ স্থানান্তরও করতে পারতেন। তবে এ কার্ডের মাধ্যমে তিনি কোনো ধরনের ঋণ সুবিধা পাবেন না। শুধু তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ জমা থাকা সাপেক্ষেই তিনি এ সকল সুবিধা গ্রহণ করতে পেরেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত প্লাস্টিকের কার্ডটির সুবিধা-অসুবিধা আলোচনা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর