বিমা কোম্পানি কর্তৃক সাব্বিরের বিমাদাবি প্রত্যাখ্যান হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. জয়নালের ছেলের নাম মনোনীত ব্যক্তি হিসেবে বিমা চুক্তিতে উল্লেখ না থাকায় তার বিমাদাবি, প্রত্যাখ্যান করা যৌক্তিক ছিল। আজীবন বিমায় বিমাগ্রহীতার মৃত্যুর পর বিমাদাবি পরিশোধ করা হয়। বিমাগ্রহীতার অবর্তমানে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি পেয়ে থাকে। তবে মনোনীত ব্যক্তি হিসেবে কারো নাম উল্লেখ না থাকলে উত্তরাধিকারী বিমাদাবি পায় । উদ্দীপকে মি. জয়নাল একটি আজীবন বিমা পলিসি গ্রহণ করেন, যা তার পরিবারকে ভবিষ্যতে আর্থিক সহায়তা দিবে। তিনি চুক্তিতে তার স্ত্রীকে মনোনীত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। ৫ বছর নিয়মিত প্রিমিয়াম পরিশোধের পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার ছেলে ও স্ত্রী পৃথকভাবে বিমা কোম্পানির কাছে বিমাদাবি করে। কিন্তু বিমা কোম্পানি তার স্ত্রীকে বিমাদাবি পরিশোধ করলেও তার ছেলের দাবি প্রত্যাখ্যান করে। বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে বিমা প্রতিষ্ঠান তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করে। বিমা চুক্তি সম্পাদনের সময় মনোনীত ব্যক্তি কে বা কারা হবে তা চুক্তিপত্রে উল্লেখ থাকে। মি. জয়নাল বিমা চুক্তিপত্রে তার স্ত্রীকে মনোনীত করেছেন। এখানে তার ছেলে মনোনীত ব্যক্তি নয়। তাই বিমা প্রতিষ্ঠান তার ছেলের বিমাদাবি বাতিল করে দেয়। সুতরাং, মনোনয়ন না থাকায় বিমা প্রতিষ্ঠান থেকে মি. জয়নালের ছেলে সাব্বিরের বিমাদাবি প্রত্যাখ্যান করা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা কোম্পানি কর্তৃক সাব্বিরের বিমাদাবি প্রত্যাখ্যান হওয়ার যৌক্তিক…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর