মি. নয়নের বন্ধুর পরামর্শটি মূল্যায়ন করো।
উত্তর: বিনিয়োগ ও আর্থিক প্রতিরক্ষার ভূমিকা রাখতে পারবে বিধায় মি... নয়নের বন্ধুর পরামর্শে সাধারণ মেয়াদি বিমাপত্র গ্রহণ করা উচিত। এ ধরনের বিমাপত্র নির্দিষ্ট মেয়াদের জন্য চালু করা হয়। মেয়াদপূর্তিতে বিমাগ্রহীতা বিমাকৃত মূল্য ফেরত পায়। আর মেয়াদের আগেই যদি . বিমাগ্রহীতা মৃত্যুবরণ করেন, তবে তার মনোনীত ব্যক্তি বিমাদাবি পাবেন। তাই এই বিমাপত্রটি বেশ জনপ্রিয়। উদ্দীপকের মি. নয়ন একটি জীবন বিমা পলিসি গ্রহণের কথা ভাবছেন । তাই তার বন্ধু তাকে ১০ বছর মেয়াদি বার্ষিক প্রিমিয়াম পরিশোধের ভিত্তিতে একটি বিমাচুক্তি করার পরামর্শ দেন। সাধারণ মেয়াদি বিমাপত্রে একটি সসীম বা নির্দিষ্ট মেয়াদকাল পর্যন্ত প্রিমিয়াম দিতে হয়। এর বিপরীতে বিমাগ্রহীতা বেশকিছু সুবিধা ভোগ করে। উদ্দীপকে মি. নয়ন ১০ বছর সময়ের মধ্যে মৃত্যুবরণ করলে, তার মনোনীত ব্যক্তি বিমাদাবি পাবেন। এতে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়াও উক্ত মেয়াদ শেষে তিনি জীবিত থাকলেও বিমাকৃত অর্থ ফেরত পাবেন। প্রাপ্ত অর্থ তিনি পরবর্তীতে সুবিধাজনক খাতে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ দেখা যাচ্ছে, উক্ত বিমা দ্বারা মি. নয়ন দুইটি সেবা পাচ্ছেন। তাই বলা যায়, সামগ্রিক সুবিধা বিবেচনায় মি. নয়নের বন্ধুর পরামর্শ যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মি. নয়নের বন্ধুর পরামর্শটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর