উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের গৃহীত দ্বিতীয় পর্যায়ের সম্প্রতি বাণিজ্যিক কার্যক্রমটি মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় পদক্ষেপ হিসেবে ঋণ নিয়ন্ত্রণের জন্য খোলা বাজার নীতির প্রয়োগ করেছে। খোলা বাজার নীতির আলোকে বাংলাদেশ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের জন্য শেয়ার,বন্ড, সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে। অর্থ বাজারের ঋণের পরিমাণ বেড়ে গেলে বাংলাদেশ ব্যাংক খোলাবাজারে শেয়ার, বন্ড, সিকিউরিটিজ বিক্রি করে। উদ্দীপকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য কমানোর জন্য প্রথমে ব্যাংক হার নীতির প্রয়োগ করেছিল। এই নীতি ফলপ্রস না হওয়ায় বাংলাদেশ ব্যাংক খোলাবাজারে শেয়ার, বন্ড, সিকিউরিটিটিজ বিক্রির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে যা খোলা বাজার নীতির সাথে সম্পৃক্ত। বাংলাদেশ ব্যাংক যখন খোলা বাজার শেয়ার সিকিউরিটিজ বিক্রি শুরু করল, জনগণ তখন বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে কেন্দ্রীয় ব্যাংকের সিকিউরিটিজ কেনা শুরু করল। ফলে বাণিজ্যিক ব্যাংকের অর্থ বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করলো । বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা হ্রাস পেল। ফলে বাজারে ঋণ নিয়ন্ত্রণে আসলো।সুতরাং বলা যায় বাংলাদেশ ব্যাংক খোলা বাজার নীতির সফল প্রয়োগের মাধ্যমে ঋন নিয়ন্ত্রণ করতে পারল।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের গৃহীত দ্বিতীয় পর্যায়ের সম্প্রতি বাণিজ্…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর