জনাব জসিমের বর্তমান ব্যাংক হিসাবটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব জসিমের বর্তমান ব্যাংক হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব। এ হিসাবের মাধ্যমে গ্রাহক দিনে যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারে। তবে টাকা উত্তোলনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। সঞ্চয়ী হিসাব থেকে সাধারণত সপ্তাহে দুইবারের বেশি অর্থ উত্তোলন করা যায় না। তাই হিসাবটি চাকরিজীবী বা স্থির আয়ের গ্রাহকদের নিকট বেশ জনপ্রিয় উদ্দীপকের জনাব জসিম একজন ব্যবসায়ী। তার একটি ব্যাংক হিসাব আছে। কিন্তু উক্ত হিসাব দ্বারা ব্যবসায়িক চাহিদা মিটছে না। মূলত ব্যবসায়িক প্রয়োজনে গ্রাহককে দৈনিক একাধিকবার টাকা জমা এবং উঠানোর দরকার হয়। কিন্তু এ সুবিধাটি সঞ্চয়ী হিসাবে পাওয়া যায় না। আর তাই জনাব জসিম তার হিসাব দ্বারা ব্যবসায়িক প্রয়োজন মিটাতে পারছেন না। সুতরাং তার হিসাবের বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায়, বর্তমানে পরিচালিত হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব জসিমের বর্তমান ব্যাংক হিসাবটির ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর