উদ্দীপকের ব্যাংকটির সমস্যা ব্যাংকের মূলনীতির আলোকে বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি তারল্য নীতি ও বিনিয়োগ নীতি অনুসরণ করায় সমস্যার সৃষ্টি হয়েছে। তারল্য নীতি অনুযায়ী কোনো ব্যাংক পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। এর মূল উদ্দেশ্য আমানতকারীকে চাহিবামাত্র অর্থ পরিশোধ করা। বিনিয়োগ নীতি অনুযায়ী কোনো ব্যাংক সঠিক বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করে। এক্ষেত্রে একাধিক খাতে বিনিয়োগ করতে হবে। উদ্দীপকে মহানন্দা ব্যাংক লি. গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন শিল্প খাতে ঋণ দেয়। করোনা মহামারি ও বিশ্ববাজারে অস্থিতিশীলতার কারণে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসায় করতে পারছিল না।এতে ব্যবসায়ীদের ক্ষতি হয় এবং ব্যবসায় গুটিয়ে নেয়। ফলে ব্যাংকও ঠিকমতো ঋণের টাকা আদায় করতে পারেনি। আবার, ব্যাংকটি আমানতকারীদের জমাকৃত টাকা ফেরত দিতেও অপারগতা প্রকাশ করে। উদ্দীপকে মহানন্দা ব্যাংক লি. বিনিয়োগের নীতি অনুসরণ করে একটি লাভজনক শিল্প খাতে ঋণ প্রদান করতে পারত। লাভজনক খাতগুলে খুঁজে বের করা, কোন খাতে কী পরিমাণ বিনিয়োগ করা, সুদের হার ঝুঁকি ইত্যাদি বিশ্লেষণ করে বিনিয়োগ করা হলো বিনিয়োগ' নীতি।। নীতি অনুসরণ না করেই অর্থ বিনিয়োগ করে ব্যাংকটি বর্তমানে সমস্যায় পড়ে। আবার, তারল্য নীতি অনুসরণ করে ব্যাংকটি পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করতে পারত। ফলে গ্রাহকদের জমাকৃত চাহিবামাত্র পরিশোধ করা যেত। কিন্তু তারল্য নীতি অনুসরণ না কর ব্যাংকটি অধিক পরিমাণ অর্থ বিনিয়োগ করে। তাই বলা উদ্দীপকের মহানন্দা ব্যাংক লি. বিনিয়োগ নীতি ও তারল্য নীতি অনুসরণ না করায় সমস্যায় পড়েছে ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটির সমস্যা ব্যাংকের মূলনীতির আলোকে বিশ্লেষণ করো ।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর