জনাব জসিমের নতুন ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয়তা কতটুকু যৌক্তিক মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায়িক কর্মকাণ্ড নিরবচ্ছিন্ন রাখতে জনাব জসিমের চলতি হিসাব খোলা অতি জরুরি। চলতি হিসাবে দিনে যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করা যায়। তাই এ হিসাবে স্থিতির ওপর কোনো সুদ প্রদান করা হয় না। তবে ব্যবসায়িক প্রয়োজনে গ্রাহক এ হিসাব হতে জমাতিরিক্ত টাকা উত্তোলন করতে পারেন। উদ্দীপকের জনাব জসিম ব্যবসায়িক কর্মকান্ডের সাথে জড়িত। ব্যবসায়িক কাজে তিনি তার বর্তমান ব্যাংক হিসাবটি ব্যবহার করেন। তাতে ব্যবসায়িক প্রয়োজন সম্পূর্ণ মিটছে না। তাই তিনি নতুন একটি হিসাব খুলতে চান, যেখানে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করা যাবে। পাশাপাশি আধুনিক ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে। জনাব জসিমের মতো ব্যবসায়ীদের জন্য সবচেয়ে উপযোগী হিসাব হলো চলতি হিসাব। কেননা এ হিসাবের মাধ্যমে যতবার খুশি টাকা জমা ও উত্তোলন করা যায়। এ বৈশিষ্ট্যটি জনাব জসিমের ব্যবসায়িক কাজে সুবিধা প্রদান করবে। এছাড়া জনাব জসিমকে ব্যবসায়ের প্রয়োজনে অনেক সময় জমাতিরিক্ত অর্থ উত্তোলন করতে হবে। তাই বলা যায়, ব্যবসায়িক প্রয়োজন বিবেচনায় জনাব জসিমের চলতি হিসাব খোলা।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব জসিমের নতুন ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয়তা কতটুকু যৌক্তিক মূ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর