উদ্দীপকে 'চিত্রা ব্যাংক লি.'-এর ব্যবস্থাপক মি. আলমকে যে পরামর্শ দিয়েছেন সেটি কি তার সমস্যা সমাধানে সক্ষম বলে তুমি মনে করো? সপক্ষে যুক্তি দাও ৷
উত্তর: উদ্দীপকে ব্যাংকের ব্যবস্থাপক কর্তৃক মি. আলমকে দেওয়া ইন্টারনেট ব্যাংকিং সেবার পরামর্শটি তার সমস্যা সমাধানে সক্ষম বলে আমি মনে করি। ইন্টারনেট ব্যাংকিং পদ্ধতিতে কোনো জনশক্তি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকিং কাজ পরিচালনা করা যায়। ফলে স্বল্প সময়ে সব ধরনের লেনদেন সম্পন্ন হয় । উদ্দীপকে মি. আলম চিত্রা ব্যাংক লি.-এর একজন গ্রাহক। তিনি ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন ও পণ্য মূল্য পরিশোধের সুবিধা পান। তবে ব্যস্ততার কারণে বিমা প্রিমিয়াম, গ্যাস, পানি, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জানতে পেরে 'চিত্রা ব্যাংক লি.'-এর ব্যবস্থাপক তাকে ব্যাংকের ওয়েবসাইটে নাম ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধিত হয়ে সেবা নেওয়ার পরামর্শ দেন । “চিত্রা ব্যাংক লি.'-এর ব্যবস্থাপক মি. আলমকে ইন্টারনেট ব্যাংকিং-এর সেবা নিতে উৎসাহ দেন। এ পদ্ধতিতে মি. আলম নিজেই তার ব্যাংক হিসাবের সব কাজ করতে পারবেন। নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে তিনি তার ব্যাংক হিসাব থেকে গ্যাস, পানি, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধ করতে পারবেন। ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা হয় বলে ঘরে বসেই তার এ কাজগুলো করা যাবে। এ পদ্ধতি মি. আলমের সময় ও যাতায়াত খরচ কমাতে খুবই সহায়ক হবে। সুতরাং, চিত্রা ব্যাংক লি.-এর ব্যবস্থাপকের পরামর্শটি মি. আলমের সমস্যা সমাধানে সক্ষম হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'চিত্রা ব্যাংক লি.'-এর ব্যবস্থাপক মি. আলমকে যে পরামর্শ দিয…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর