জনাব কামাল বিমাচুক্তির কোন পক্ষ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব কামাল বিমাচুক্তির বিমাগ্রহীতা পক্ষ বিমার ক্ষেত্রে যে পক্ষ ঝুঁকি বহন করে তাকে বিমাকারী বলে। আর যে পক্ষ প্রিমিয়াম প্রদান করে এবং ঝুঁকির নিশ্চয়তা পায় তাকে বিমাগ্রহীতা বলে। বিমাচুক্তিতে বিমাগ্রহীতা বিমার আবেদন ফর্ম পূরণ ও জমা দিয়ে বিমার প্রস্তাব করে। বিমা প্রতিষ্ঠান আবেদনপত্র গ্রহণ করে তাতে স্বীকৃতি জানায়। উদ্দীপকে জনাব কামাল দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত। তিনি নিজের পরিবার ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাই সকলের আর্থিক নিরাপত্তার জন্য জীবন বিমা চুক্তি করেন। এ চুক্তি সম্পাদনে মূলত জনাব কামাল বিমা প্রতিষ্ঠানের কাছে আইনগত প্রস্তাব দিয়েছেন। অন্যপক্ষ তথা বিমা প্রতিষ্ঠান আইনগত স্বীকৃতির মাধ্যমে প্রস্তাবটি গ্রহণ করেছে। যার বাস্তবিক রূপ হলো বিমাচুক্তি। এক্ষেত্রে বিমাচুক্তির দুটি পক্ষের মধ্যে জনাব কামাল হলেন বিমাগ্রহীতা। কারণ তিনি কয়েকটি কিস্তি বা প্রিমিয়াম দিয়েছেন। আর বিমা প্রতিষ্ঠান হলো বিমাকারী।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব কামাল বিমাচুক্তির কোন পক্ষ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর