বিমা কোম্পানি কর্তৃক চুক্তিটি বাতিলের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে সদ্বিশ্বাসের নীতি লঙ্ঘন হওয়ায় বিমা প্রতিষ্ঠানের চুক্তিটি বাতিল করা যৌক্তিক হয়েছে বলে আমি মনে করি। বিমাচুক্তি সম্পাদনের ক্ষেত্রে বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। তাই এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তু সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে দিতে বিমাগ্রহীতা বাধ্য থাকে। এতে উভয় পক্ষের সম্পর্কে স্বচ্ছতা বজায় থাকে । উদ্দীপকে জনাব কামাল একটি জীবন বিমা পলিসি করেন। বিমা পলিসি করার সময় তিনি তার দুরারোগ্য রোগের কথা গোপন রাখেন। কয়েকটি কিস্তি দেওয়ার পর জনাব কামাল মারা যান। তার পরিবার বিমাদাবি পেশ করলে বিমা প্রতিষ্ঠান তা প্রত্যাখ্যান করে। এমনকি বিমা চুক্তি বাতিল করে। - উদ্দীপকে জনাব কামাল বিমাচুক্তি সম্পাদনে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করেননি। এর মাধ্যমে তিনি বিমার অপরিহার্য উপাদান সদ্বিশ্বাসের সম্পর্ক ভঙ্গ করেছেন। এজন্য বিমাকারী চুক্তি বাতিল বা ক্ষতিপূরণ দেওয়া থেকে বিরত থাকতে পারে। তাই পরবর্তীতে তার মৃত্যুতে বিমাদাবি উপস্থাপন করা হলে বিমা প্রতিষ্ঠান তা যৌক্তিকভাবেই প্রত্যাখ্যান করে । তাই বলা যায়, বিমা প্রতিষ্ঠানের বিমাদাবি প্রত্যাখ্যানের সিদ্ধান্তটি সঠিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা কোম্পানি কর্তৃক চুক্তিটি বাতিলের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর