উদ্দীপকে জনাব মাহবুব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব মাহবুব আজীবন বিমাপত্র গ্রহণ করেছেন। এ ধরনের বিমাপত্রে বিমাগ্রহীতাকে আজীবন প্রিমিয়াম পরিশোধ করতে হয়। কিন্তু বিমাগ্রহীতা জীবিত অবস্থায় কোনোরূপ আর্থিক সুবিধা ভোগ করতে পারেন না। বরং তার মৃত্যুর পর মনোনীত ব্যক্তি চুক্তি অনুযায়ী সম্পূর্ণ বিমাদাবি আদায় করতে পারেন। উদ্দীপকের জনাব মাহবুব একজন সরকারি কর্মকর্তা। তিনি তার সন্তানদের ভবিষ্যত নিয়ে চিন্তিত। তাই নিজ নামে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। তিনি তার স্ত্রীকে নমিনী করেন। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে, জনাব মাহবুবের গ্রহণকৃত বিমা পলিসির নির্দিষ্ট সময়সীমা নেই। এ ধরনের বৈশিষ্ট্য আজীবন বিমাপত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মাহবুব আজীবন বিমাপত্রের মাধ্যমে জীবনের ঝুঁকি হস্তান্তর করেন ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মাহবুব কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর