জনাব মামুন কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব মামুন সাধারণ মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন। সাধারণ মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে মনোনীত ব্যক্তিকে বিমার অর্থ দেওয়া হয়। তবে উক্ত মেয়াদের মধ্যে বিমাকৃত ব্যক্তির মৃত্যু না হলে বিমাগ্রহীতাকেই এ অর্থ দেওয়া হয়। সাধারণত এই ধরনের বিমাপত্র বিনিয়োগ ও প্রতিরক্ষার কাজ করে। উদ্দীপকে জনাব মামুন ১০ বছরের জন্য একটি বিমা চুক্তি করেন। শর্তানুযায়ী ১০ বছরের মধ্যে তিনি মারা গেলে তার পরিবার এই বিমার অর্থ পাবে। আর যদি তিনি বেঁচে থাকেন তাহলে নিজেই এ অর্থ পাবেন। সুতরাং তার বিমাপত্রটি সাধারণ মেয়াদি বিমাপত্রের মতো একই সাথে বিনিয়োগ ও প্রতিরক্ষার সুবিধা দিচ্ছে। তাই বিমাচুক্তির বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায়, জনাব মামুনের গৃহীত বিমাপত্রটি হলো সাধারণ মেয়াদি বিমাপত্র ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব মামুন কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর