উদ্দীপকের আলোকে বিমা কোম্পানি কর্তৃক জনাব আজম সাহেবের স্ত্রীর বিমাদাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা ব্যাখ্যা করো।
উত্তর: শেষ উত্তর জীবন বিমাপত্রের বৈশিষ্ট্যানুসারে বিমা কোম্পানি কর্তৃক জনাব আজমের স্ত্রীর বিমাদাবি প্রত্যাখান যৌক্তিক। শেষ উত্তর জীবন বিমার বিমাদাবি প্রদানের নিয়ম কিছুটা ভিন্ন। এ বিমায় সকল বিমাগ্রহীতার মৃত্যু পরবর্তীতেই শুধু বিমাদাবি প্রদান করা হয়। একজন বিমাগ্রহীতা জীবিত থাকলেও বিমাচুক্তি সচল থাকবে । উদ্দীপকের জনাব আজম তার ও স্ত্রীর জীবনের ওপর একটি বিমাপত্র গ্রহণ করেন। এর কিছুদিন পর জনাব আজম মৃত্যুবরণ করেন। তাই তার স্ত্রী বিমা কোম্পানিতে বিমাদাবি পেশ করেন। তবে বিমা কোম্পানি তার দাবি প্রত্যাখ্যান করে। এছাড়া তারা জানায় যে তার মৃত্যুর পর সন্তানরা এ অর্থ পাবে । জনাব আজমের গ্রহণকৃত বিমাপত্রটি হলো শেষ উত্তর জীবন বিমাপত্ৰ । এ বিমায় বিমাদাবি প্রাপ্তির অন্যতম শর্ত হলো সকল বিমাগ্রহীতার মৃত্যু। তবে উদ্দীপকের জনাব আজমের মৃত্যু হলেও আরেকজন বিমাগ্রহীতা অর্থাৎ, তার স্ত্রী এখনো জীবিত। এর ফলে চুক্তি অনুযায়ী বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধে বাধ্য নয়। তাই তারা জনাব আজমের স্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে। এছাড়াও তার স্ত্রীর মৃত্যুর পর নিয়মানুযায়ী তার সন্তানরা এ অর্থের বৈধ দাবিদার হবেন। তাই বলা যায়, বিমাচুক্তির নিয়মানুযায়ী বিমা কোম্পানির দাবি প্রত্যাখ্যান করা যথাযথ হয়েছে ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বিমা কোম্পানি কর্তৃক জনাব আজম সাহেবের স্ত্রীর বিমাদ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর