উদ্দীপকে জনাব আজম কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের জনাব আজম শেষ উত্তরজীবী বা শেষ উত্তর জীবন বিমাপত্র গ্রহণ করেছেন। এ ধরনের বিমাপত্রে একাধিক ব্যক্তির জীবন একটি বিমাপত্রের অধীনে বিমা করা হয়। এই বিমায় বিমাগ্রহীতাদের মধ্যে সর্বশেষ ব্যক্তির মৃত্যুর পর বিমাদাবি পরিশোধ করা হয়। যতক্ষণ পর্যন্ত একজন গ্রহীতাও জীবিত থাকেন, ততক্ষণ পর্যন্তও বিমাদাবি পরিশোধ করা হয় না। এরূপ বিমাপত্রে প্রিমিয়ামের হার তুলনামূলকভাবে কম হয় । উদ্দীপকের জনাব আজম ও তার স্ত্রী স্বল্প প্রিমিয়ামে একটি বিমাপত্রে বিমাচুক্তি সম্পাদন করেন। কিছুদিন পর জনাব আজম মৃত্যুবরণ করলে তার স্ত্রী বিমা কোম্পানির নিকট বিমাদাবি পেশ করেন। তবে কোম্পানি দাবি পূরণে অস্বীকৃতি জানায়। উদ্দীপকের জনাব আজমের বিমাপত্রের বৈশিষ্ট্য অনুসারে সকল বিমাগ্রহীতার মৃত্যু পরবর্তী বিমাদাবি পরিশোধ করা হয়। আর এ বৈশিষ্ট্য শেষ উত্তর জীবন বিমার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আজম ও তার স্ত্রী শেষ উত্তর জীবন বিমাপত্র গ্রহণ করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আজম কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর