সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরও মালিকের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতির সিদ্ধান্ত সঠিক ছিল কি? তোমার মতামত দাও।
উত্তর: বিমার স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরও মানিকের সম্পত্তি হস্তাস্তরে অস্বীকৃতির সিদ্ধান্ত সঠিক ছিল না । বিমা চুক্তির একটি অপরিহার্য উপাদান হলো স্থলাভিষিক্তকরণ। বিমা চুরি অনুযায়ী, সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হলে বিমা প্রতিষ্ঠান বিমাকৃত সম্পত্তির অবশিষ্ট অংশের মালিক হয়। দীপকে কারখানার মালিক তার কারখানার জন্য বিমা করেন। দুর্ঘটনায় কারখানার ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান তাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়।- দুর্ঘটনায় কারখানার আংশিক ক্ষতিগ্রস্ত সম্পত্তি বিমা কোম্পানি দাবি করে। কিন্তু সম্পত্তি হস্তান্তর করতে কারখানার মালিক অস্বীকৃতি জানান । এখানে কারখানাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারখানার মালিক বিমাকৃত সম্পূর্ণ মূল্যই বিমা প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ পেয়েছেন। অর্থাৎ, তিনি তার ন্যায্য পাওনা পেয়েছেন। স্থলাভিষিক্তকরণ নীতি অনুযায়ী ক্ষতিপূরণকৃত সম্পত্তি থেকে কিছু উদ্ধার করা গেলে, তার মালিক হবে বিমা প্রতিষ্ঠান। তাই বলা যায়, কারখানার মালিকের আংশিক ক্ষতিগ্রস্ত সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃতির কোনো অধিকার নেই ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
সম্পূর্ণ ক্ষতিপূরণ পাওয়ার পরও মালিকের সম্পত্তি হস্তান্তরে অস্বীকৃত…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর