উদ্দীপকে জনাব জহিরের পত্রটি কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব জহিরের পত্রটি হলো বিনিময় বিল। এর মাধ্যমে কোনো ব্যক্তি বা তার আদেশে অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের শর্তহীন আদেশ দেয়। বিক্রেতা (আদেষ্টা বা পাওনাদার) এ দলিল ইস্যু করেন। ক্রেতা (আদিষ্ট বা দেনাদার) বিলে স্বাক্ষর দিয়ে স্বীকৃতি দেয়। ধারে ক্রয়-বিক্রয়ে এটি ব্যবহার করা হয়। উদ্দীপকে জনাব জহির জনাব দবিরের কাছে ১ লক্ষ টাকা পাবেন। তিনি একটি পত্রের মাধ্যমে ৯০ দিনের মধ্যে উক্ত টাকা পরিশোধের জন্য জনাব দবিরকে আদেশ দেন। জনাব দবির পত্রটি পেয়ে 'স্বীকৃতি' লিখে তার কাছে পাঠায়। এক্ষেত্রে জনাব জহির আদেষ্টা বা পাওনাদার। আর জনাব দবির আদিষ্ট বা দেনাদার। হস্তান্তরযোগ্য দলিলের বিনিময় বিলে আদিষ্টের স্বীকৃতির দরকার হয়। উদ্দীপকে জনাব জহিরের পত্রটির বৈশিষ্ট্য বিনিময় বিলের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, জনাব জহির বিনিময় বিল ইস্যু করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব জহিরের পত্রটি কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিল? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর