উদ্দীপকে জনাব জহিরের বিনিময় বিল ও জনাব দবিরের অঙ্গীকারপত্র উভয়ই হস্তান্তরযোগ্য ঋণের দলিল।
অঙ্গীকারপত্র ক্রেতা বা দেনাদার ইস্যু করে। এর মাধ্যমে তিনি বিক্রেতা. বা পাওনাদারকে একটি নির্দিষ্ট সময় পর অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেয়। এতে দেনাদার ও পাওনাদার দুটি পক্ষ থাকে।
উদ্দীপকে জনাব সিজার জনাব দবিরের কাছে ২ লক্ষ টাকা পাবেন। এক্ষেত্রে জনাব সিজার পাওনাদার, আর জনাব দবির দেনাদার। তাই জনাব দবির উক্ত টাকা দুই মাসের মধ্যে পরিশোধ করবেন বলে জনাব সিজারের কাছে একটি পত্র পাঠান। পত্রটিতে স্বীকৃতির দরকার হয় নাই। নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের ওয়াদা করা হয়েছে। অর্থাৎ, উক্ত পত্রটি হলো অঙ্গীকারপত্র।
জনাব জহির ও দবিরের পত্র দুইটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল হলেও এদের মধ্যে কিছু পার্থক্য আছে। জনাব জহিরের বিনিময় বিল বিক্রেতা ইস্যু করেন। এতে তিনটি পক্ষ থাকে যথা: আদেষ্টা, আদিষ্টা ও প্রাপক। এটি আদিষ্ট কর্তৃক স্বীকৃতির প্রয়োজন হয়। অন্যদিকে, জনাব দবিরের অঙ্গীকারপত্র ক্রেতা ইস্যু করেন। এতে দুটি পক্ষ থাকে যথা: পাওনাদার ও দেনাদার। আদিষ্ট না থাকায় স্বীকৃতির দরকার নেই। তবে উভয় দলিল শর্তহীন হওয়া আবশ্যক।