উদ্দীপকে ব্যবস্থাপকের পরামর্শটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবসা ব্যবসায়ের স্বাভাবিক লেনদেন বজায় রাখতে ব্যাংক কর্মকর্তার চলতি হিসাব খোলার পরামর্শটির সাথে আমি একমত । যে হিসাবের মাধ্যমে ব্যাংক আর গ্রাহককে চাহিদা মাত্র আমানতকৃত অর্থ উত্তোলনের সুযোগ প্রদান করে তাকে চলতি হিসাব বলে। এই হিসাবের মাধ্যমে গ্রাহক যত খুশি টাকা জমা রাখতে পারে এবং উত্তোলন করতে পারে। এবং গ্রাহকের যখন প্রয়োজন হয় তখন জমার অতিরিক্ত অর্থ উত্তোলন করার সুবিধা প্রদান করে। জনাব ফরিদ সাহেব একজন ব্যবসায়ী। তার BD ব্যাংকে একটি হিসাব আছে। এই হিসাবে তিনি দিনে কয়েকবার অর্থ জমা করতে পারেন। কিন্তু সপ্তাহে দুইবারের বেশি টাকা তুলতে পারেন না। পরবর্তী ব্যাংক কর্মকর্তা তাকে একটি হিসাব খোলার পরামর্শ দেন যার মাধ্যমে সে যতবার খুশি উত্তোলন করতে পারবে। এখানে ফরিদ সাহেবের প্রথম হিসাবটি ছিল সঞ্চয় হিসাব এবং পরবর্তী হিসাবটি হল চলতি হিসাব। একজন ব্যবসায়ীর ক্ষেত্রে উপযুক্ত ব্যাংক হিসাব হল চলতি হিসাব। কারণ বর্তমানে দেশের সকল কর্মকান্ড ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয় যেকোনো কিছু অর্থ পরিশোধে বা ক্রয় করতে ব্যাংক হিসাব কাজে লাগে এক্ষেত্রে ব্যাংক থেকে প্রায় সময় অর্থ উত্তোলনের প্রয়োজন পড়ে। তাছাড়া প্রয়োজনে ব্যাংক হতে অতিরিক্ত উত্তোলনের প্রয়োজন পড়ে। যা একমাত্র চলতি হিসাবের মাধ্যমে সম্ভব তাই বলা যায় ব্যাংক কর্মকর্তার চলতি হিসাব খোলার পরামর্শটি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যবস্থাপকের পরামর্শটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর