কোন নীতির কারণে ব্যাংক রকিব সাহেবকে অর্থ পরিশোধে ব্যর্থ হয়? ব্যাখ্যা করো।
উত্তর: তারল্য নীতি অনুসরণ না করায় ব্যাংক রকিব সাহেবকে অর্থ পরিশোধে ব্যর্থ হয়। গ্রাহকের জমাকৃত অর্থ চাওয়ামাত্র ফেরত দেওয়ার ক্ষমতাকে তারল্য বলে। ব্যাংকের তারল্য নীতি অনুযায়ী চাওয়ামাত্রই ব্যাংক তার গ্রাহককে অর্থ দিতে বাধ্য। উদ্দীপকের রকিব সাহেব খুলনায় থাকেন। ব্যাংকে তার একটি সঞ্চয়ী হিসাব আছে। হঠাৎ বাড়িতে তার বাবা অসুস্থ হয়ে পড়লে তার টাকা উত্তোলনের প্রয়োজন হয়। কিন্তু তার হিসাবে যথেষ্ট টাকা থাকা সত্ত্বেও যা ব্যাংক চেকের টাকা পরিশোধ করতে অপারগতা জানায়। এর অন্যতম মূল কারণ ব্যাংক তারল্য নীতি অনুসরণ করেনি। ফলে ব্যাংকের তরল সম্পদের ঘাটতি দেখা দেয়। আর তারল্যের ঘাটতির কারণেই ব্যাংক জনাব রকিবের চেক মর্যাদা করতে ব্যর্থ হয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কোন নীতির কারণে ব্যাংক রকিব সাহেবকে অর্থ পরিশোধে ব্যর্থ হয়? ব্যাখ্য…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর