উদ্দীপকের 'T [গণিত] ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'T [গণিত] ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এটি দেশে নোট ও মুদ্রা প্রচলন, মূল্যস্তর স্থিতিশীল রাখা, মুদ্রামান সংরক্ষণ প্রভৃতি কাজ করে। দেশের সব ব্যাংকের কার্যাবলি নিয়ন্ত্রণে বিভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে। উদ্দীপকে 'S [গণিত] ব্যাংক লি. ও 'T [গণিত] ব্যাংক ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। 'S [গণিত] ব্যাংক লি.-কে আমানতের একটি অংশ 'T [গণিত] ব্যাংকে বাধ্যতামূলক জমা রাখতে হয়। 'T [গণিত] ব্যাংকের বিভিন্ন নিয়ম-কানুন অনুসরণ করে 'S [গণিত] ব্যাংক লি.-কে তার দৈনন্দিন কার্য পরিচালনা করতে হয়। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের গৃহীত আমানতের একটি অংশ সংগ্রহ করে। আবার, কেন্দ্রীয় ব্যাংকই অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। তাই বলা যায়, উদ্দীপকে 'T [গণিত] ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'T ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর