উদ্দীপকে 'S [গণিত] ব্যাংক লি. 'T [গণিত] ব্যাংকের নির্দেশনা মানতে বাধ্য- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: তালিকাভুক্ত ব্যাংক হওয়ায় উদ্দীপকে 'S [গণিত] ব্যাংক লি. 'T [গণিত] ব্যাংকের নির্দেশনা মানতে বাধ্য। কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত ব্যাংকগুলোকে তালিকাভুক্ত ব্যাংক বলা হয়। তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ সুবিধা ও কার্য পরিচালনা বিষয়ক পরামর্শও পেয়ে থাকে। উদ্দীপকে 'S [গণিত] ব্যাংক লি. ও 'T [গণিত] ব্যাংক দুটি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। 'S [গণিত] ব্যাংক লি. তার ব্যাংক আমানতের একটি অংশ বাধ্যতামূলকভাবে 'T [গণিত] ব্যাংকে জমা রাখে। 'T [গণিত] ব্যাংক কর্তৃক প্রবর্তিত নিয়ম-কানুন মেনে 'S [গণিত] ব্যাংক লি. দৈনন্দিন কার্য পরিচালনা করে। 'T [গণিত] ব্যাংকের নির্দেশনার বাহিরে 'S [গণিত] ব্যাংক লি. কোনো কাজ করতে পারে না। উদ্দীপকের 'S [গণিত] ব্যাংক লি. হলো তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের শর্ত ও নিয়ম-নীতি মেনে চলে। তালিকাভুক্তির শর্তানুযায়ী, ব্যাংকগুলো নির্দিষ্ট সময় পর পর আর্থিক বিবরণী কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়। চলতি ও সঞ্চয়ী আমানতের একটি অংশ নগদ জমা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের ঋণনীতি ও আর্থিক নীতিমালা বাস্তবায়নেও সহায়তা করে। এছাড়া তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ সুবিধা, নিকাশ ঘরের সুবিধা, আর্থিক পরামর্শ ইত্যাদি সেবা পেয়ে থাকে। তাই বলা যায়, তালিকাভুক্ত ব্যাংক হওয়ায় উদ্দীপকের 'S [গণিত] ব্যাংক লি. 'T [গণিত] ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মানতে বাধ্য থাকে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'S ব্যাংক লি. 'T ব্যাংকের নির্দেশনা মানতে বাধ্য- তোমার উ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর