পরবর্তীতে ব্যাংক নির্বাচনে রকিব সাহেব ব্যাংকের কোন নীতিকে প্রাধান্য দেবেন? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: পরবর্তীতে হিসাব খোলার জন্য ব্যাংক নির্বাচনে রকিব সাহেব ব্যাংকের তারল্যনীতিকে প্রাধান্য দিবেন। গ্রাহকদের চেকের অর্থ চাওয়ামাত্র ফেরত দেওয়ার সামর্থ্যকে তারল্যনীতি বলে। এই নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক সবসময় নির্দিষ্ট পরিমাণ অর্থ তারল্য হিসেবে সংরক্ষণ করে। উদ্দীপকের রকিব সাহেবের খুলনায় একটি ব্যাংকে সঞ্চয়ী হিসাব আছে। হঠাৎ টাকার প্রয়োজন হলে তিনি ব্যাংকে একটি চেক ইস্যু করেন। তার হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও ব্যাংক তাকে টাকা প্রদানে অসমর্থ হয়। এজন্য পরবর্তীতে এমন একটি ব্যাংকে হিসাব খুলবেন যাতে প্রয়োজনে টাকা উত্তোলন করতে পারেন। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম নীতি হলো তারল্য নীতি। রকিব সাহেবের ব্যাংকটি তারল্য নীতি অনুসরণ করলে তিনি অর্থ উত্তোলনে ব্যর্থ হতেন না। কিন্তু টাকা থাকা সত্ত্বেও তিনি পারিবারিক বিপদ মোকাবিলা করতে ব্যর্থ হন। তাই পরবর্তীতে হিসাব খুলতে তিনি এই বিষয়টিকে গুরুত্ব দেবেন। অর্থাৎ, তারল্য নীতি যথাযথভাবে অনুসরণ করে এমন ব্যাংকেই তিনি হিসাব খুলবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
পরবর্তীতে ব্যাংক নির্বাচনে রকিব সাহেব ব্যাংকের কোন নীতিকে প্রাধান্য…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর