সমপর্ণ মূল্যের ধারণা অনুযায়ী তরুণ সম্পূর্ণ প্রিমিয়াম ফেরত পাওয়ার অধিকারী হবেন না।
বিমাগ্রহীতা আর্থিক সমস্যা বা অন্য কোনো কারণে বিমাপত্র বন্ধ করে দিতে পারেন। এক্ষেত্রে বিমাগ্রহীতাকে বিমাপত্রটি বিমাকারীর কাছে সমর্পণ করতে হয়। বিমাকারী সবকিছু বিবেচনা করে বিমাগ্রহীতাকে যে আর্থিক সুবিধা দেয়, তাই সমর্পণ মূল্য। তবে সমর্পণ মূল্য অবশ্যই পরিশোধিত বিমা প্রিমিয়াম থেকে কম হবে ।
উদ্দীপকের জনাব তরুণ ৪ লক্ষ টাকার ১০ বছর মেয়াদি একটি জীবন বিমাপত্র গ্রহণ করেন। ৫ বছর তিনি নিয়মিত প্রিমিয়াম পরিশোধ করেন। ৫ বছর পর আর্থিক সমস্যার কারণে তার পক্ষে বিমা প্রিমিয়াম পরিশোধ করা কষ্টকর হয়ে ওঠে। তাই তিনি বিমা কোম্পানিকে জানায় এবং প্রিমিয়াম আদায়ের আবেদন করেন।
এক্ষেত্রে তরুণ বিমাচুক্তি অনুযায়ী সম্পূর্ণ প্রিমিয়াম দাবি করতে পারেন না। কারণ চুক্তি অনুযায়ী তার ১০ বছর প্রিমিয়াম পরিশোধ করার কথা কিন্তু তিনি ৫ বছর প্রিমিয়াম 'প্রদান করেন। আর তাই তিনি সমর্পণ মূল্য দাবি করতে পারেন। কেননা তিনি ২ বছরের অধিক প্রিমিয়াম পরিশোধ করেছেন। তাই বলা যায়, তরুণ সম্পূর্ণ প্রিমিয়াম নয়, বরং সমর্পণ মূল্য আদায় করতে পারবেন।