উদ্দীপকে উল্লিখিত গ্রীন লাইফ বিমা কোম্পানি' 'শীতল বিমা কোম্পানি'র সঙ্গে বিমা চুক্তির মূল্যায়ন করো।
উত্তর: ঝুঁকি কমাতে 'গ্রীন লাইফ' বিমা কোম্পানি 'শীতল' বিমা কোম্পানির সাথে করা পুনর্বিমা চুক্তিটি যথার্থ হয়েছে। পুনর্বিমায় বিমা কোম্পানি তার ঝুঁকির অংশবিশেষ পুনরায় অন্য কোম্পানির কাছে বিমা করে। বিমাকৃত বিষয়বস্তুর ঝুঁকি বেশি হলে এই বিমা করা হয়। এর ফলে বিমাকারীর ঝুঁকি হ্রাস পায় ও বিমাগ্রহীতার বিমাদাবির সম্ভাবনা বৃদ্ধি পায়। উদ্দীপকে জনাব হাসান তার প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য 'গ্রীন লাইফ' বিমা কোম্পানির কাছে বিমা করেন। এজন্য তিনি ১,০০০ শ্রমিকের বিপরীতে একটি বিমাপত্র নিয়েছেন। 'গ্রীন লাইফ' বিমা কোম্পানি আবার একই বিষয়বস্তুর ওপর গোমতী বিমা কোম্পানির সাথে বিমা চুক্তি করে । ' শীতল' বিমা কোম্পানির সাথে করা বিমা চুক্তিটি হলো পুনর্বিমা। এক্ষেত্রে বিমাগ্রহীতা এবং বিমাকারী উভয়ই বিমা কোম্পানি। বিমা কোম্পানির ঝুঁকির মাত্রা বেশি হলে পুনরায় বিমার মাধ্যমে ঝুঁকি কমানো হয়। 'গ্রীন লাইফ' বিমা কোম্পানির একার জন্য ১,০০০ শ্রমিকের ঝুঁকি অনেক বেশি। ফলে 'শীতল' বিমা কোম্পানির সাথে বিমা চুক্তির মাধ্যমে ঝুঁকি বণ্টিত হয়েছে। আবার ক্ষতিপূরণের সম্ভাবনাও বৃদ্ধি পেল। তাই এ ধরনের বিমাচুক্তি করা অবশ্যই যথার্থ হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত গ্রীন লাইফ বিমা কোম্পানি' 'শীতল বিমা কোম্পানি'র স…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর