উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটির মধ্যে কোন কার্ডটির সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি? বিশ্লেষণ করো ।
উত্তর: ব্যাংকের প্লাস্টিক কার্ড দুইটির মধ্যে রাহাতকে সরবরাহ করা ক্রেডিট কার্ডের সুযোগ-সুবিধা তুলনামুলকভাবে বেশি। এ কার্ড একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক সেবা পদ্ধতি। এ ধরনের কার্ডের মাধ্যমে গ্রাহককে ঋণ (ক্রেডিট) সুবিধা দেওয়া হয়। এটিএম বুথ থেকে টাকা তুলতে এবং নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে এই কার্ড ব্যবহার করা হয়। উদ্দীপকে ডেল্টা ব্যাংক সামাদকে ডেবিট কার্ড এবং রাহাতকে ক্রেডিট কার্ড সরবরাহ করে। রাহাতের হিসাবে টাকা না থাকলেও এই কার্ড দিয়ে তিনি কেনাকাটা করতে পারেন। এ কার্ডের একটি নির্দিষ্ট ক্রেডিট (ঋণ) সীমা থাকে। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক কোনো জামানত ছাড়াই ঋণ পেয়ে থাকে। প্রয়োজনীয় সময়ে এই ঋণ সুবিধাকে সহজে কাজে লাগানো যায়। এছাড়া গ্রেস পিরিয়ডের (ঋণ নেওয়ার পরের একটি নির্দিষ্ট সময়) মধ্যে ব্যাংকের টাকা ফেরত দিলে গ্রাহককে কোনো সুদ দিতে হয় না। এসব সুবিধা ডেবিট কার্ডের মাধ্যমে পাওয়া যায় না। তাই বলা যায়, উদ্দীপকের সামাদের ডেবিট কার্ডের তুলনায় রাহাতের ক্রেডিট কার্ডের সুবিধা বেশি রয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্লাস্টিক কার্ড দুটির মধ্যে কোন কার্ডটির সুযোগ-সু…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর