ব্যাংকের কোন প্লাস্টিক কার্ডের কারণে রাহাত কেনাকাটা করতে সক্ষম হন? ব্যাখ্যা করো ।
উত্তর: ব্যাংকের ক্রেডিট কার্ডের কারণে রাহাত কেনাকাটা করতে সক্ষম হন। এ কার্ড ব্যাংকের দেওয়া এক ধরনের ব্যক্তিগত ঋণ। কার্ডটি ব্যবহার করে গ্রাহকরা টাকা ওঠানো, কেনাকাটার মূল্য পরিশোধ করতে পারে। এক্ষেত্রে গ্রাহকের হিসাবে অর্থ না থাকলেও এ ধরনের সুবিধা পাওয়া যায়। উদ্দীপকে সামাদ ও রাহাতের ডেন্টা ব্যাংক হিসাব আছে। ব্যাংক তাদেরকে দুটি প্লাস্টিক কার্ড প্রদান করে। তারা শপিংমলে কেনাকাটা করতে যায়। তাদের কাছে অর্থ না থাকলেও প্লাস্টিক কার্ডের মাধ্যমে তারা কেনাকাটা করতে সক্ষম হয়। এক্ষেত্রে সামাদের ব্যাংক হিসাবে টাকা থাকলেও রাহাতের ব্যাংক হিসাবে টাকা ছিল না। এক্ষেত্রে ব্যাংক রাহাতকে ক্রেডিট কার্ড সরবরাহ করেছিল। তবে নির্দিষ্ট মেয়াদের মধ্যে তিনি এ টাকা সুদসহ ব্যাংককে ফেরত দিবেন। তাই বলা যায়, ক্রেডিট কার্ড ব্যবহার করেই উদ্দীপকের রাহাত কেনাকাটা করেছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংকের কোন প্লাস্টিক কার্ডের কারণে রাহাত কেনাকাটা করতে সক্ষম হন? …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর