উদ্দীপকে ফরিদ সাহেব জলির নামে জীবন বিমা পলিসি খুলতে বিমা কোম্পানির অস্বীকৃতির যৌক্তিকতা বিমা নীতির আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বিবাহিত কন্যার ওপর ফরিদ সাহেবের বিমাযোগ্য স্বার্থ না থাকায় জলির নামে জীবন বিমা পলিসি খুলতে বিমা কোম্পানির অস্বীকৃতি জানানো যৌক্তিক। বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকে বিমাযোগ্য স্বার্থ বলে। এরূপ স্বার্থ না থাকলে বিমাচুক্তি করা যায় না। এ স্বার্থ রক্ষা করাই বিমাচুক্তির উদ্দেশ্য। উদ্দীপকে ফরিদ সাহেবের একমাত্র সন্তান জলি। জলি বিবাহিতা। ফরিদ সাহেব তার বিবাহিতা কন্যার ভবিষ্যতের জন্য একটি জীবন বিমা পলিসি খুলতে চান । তবে বিমা কোম্পানি তাতে অস্বীকৃতি জানায় । মূলত জলির জীবনের ওপর ফরিদ সাহেবের বিমাযোগ্য স্বার্থ নেই। বিবাহিতা হওয়ায় জলির জীবনের ওপর তার স্বামী রনির আর্থিক স্বার্থ রয়েছে। তাই একমাত্র রনি জলির নামে জীবন বিমা পলিসি খুলতে পারবেন। কারণ জলির মৃত্যুতে রনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং, বিমাযোগ্য স্বার্থের অভাবে ফরিদ সাহেব জীবন বিমা পলিসিটি খুলতে পারেননি । সুতরাং, বিমা কোম্পানির অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফরিদ সাহেব জলির নামে জীবন বিমা পলিসি খুলতে বিমা কোম্পানির …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর