উদ্দীপকে বর্ণিত সংকট থেকে উত্তরনের জন্য P ব্যংকের ভূমিকা কতটুকু কার্যকরী?
উত্তর: উদ্দীপকে বর্ণিত সংকট থেকে উত্তরণের জন্য 'P [গণিত] জমার হার পরিবর্তন নীতি সম্পূর্ণ কার্যকর হবে।প্রতিটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক তার আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। কেন্দ্রীয় ব্যাংক এ হার হ্রাস-বৃদ্ধি করে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের এ পদ্ধতি সরাসরি সকল বাণিজ্যিক ব্যাংককে প্রভাবিত করে।উদ্দীপকে বলা হয়েছে, দেশে মূলধন সংকটের কারণে শিল্পায়ন প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার 'P [গণিত] ব্যাংককে নির্দেশনা প্রদান করে। 'P [গণিত] ব্যাংক দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের আমানতের হারের পরিবর্তনের মাধ্যমেই উক্ত সংকট মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করে।আমানতের হার পরিবর্তন কেন্দ্রীয় ব্যাংকের ঋণে নিয়ন্ত্রণের জমার হার পরিবর্তন নীতির অন্তর্গত। এক্ষেত্রে উদ্দীপকের সরকারের প্রতিনিধিত্বকারী কেন্দ্রীয় ব্যাংক জমার হার হ্রাস করবে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো গৃহীত আমানতের স্বল্প অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখবে। এটি বাণিজ্যিক ব্যাংকের ঋণকৃত তহবিলের পরিমাণ বৃদ্ধি করবে। বাজারে ঋণ সরবরাহও বৃদ্ধি পাবে এবং দেশে মূলধন সংকট হ্রাস পাবে। তাই বলা যায়, উদ্দীপকের বর্ণিত সংকট উত্তরণে 'P [গণিত] ব্যাংকের গৃহীত জমার হার পরিবর্তন নীতি কার্যকর হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সংকট থেকে উত্তরনের জন্য P ব্যংকের ভূমিকা কতটুকু কার…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর