উদ্দীপকে মি. শামীমের চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে মি. শামীমের চেকটি হলো বাহক চেক । এ চেক যেকোনো ব্যক্তি বা বাহক ব্যাংকে উপস্থাপন করে অর্থ সংগ্রহ করতে পারে। এ চেকে প্রাপকের নামের শেষে “অথবা বাহককে” শব্দদ্বয় লেখা থাকে। এ ধরনের চেকের অর্থ যে কেউ উত্তোলন করতে পারে। উদ্দীপকে মি. শামীম, মি. সাকিলের কাছ থেকে ২০ লক্ষ টাকার একটি চেক পান। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. শামীমের নাম লেখা ছিল। পাশাপাশি “অথবা বাহককে” শব্দদ্বয়েরও উল্লেখ ছিল। এ চেকের অর্থ তিনি নিজে অথবা যে কেউ উত্তোলন করতে পারবে। কোনো প্রকার অনুমোদন ছাড়াই এই চেক হস্তান্তর করা যায়। সাধারণত বাহক চেকে এ বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায়। সুতরাং, মি. শামীমের চেকটিকে বাহক চেক বলা যায়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. শামীমের চেকটি কোন ধরনের? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর