উক্ত হিসাব খোলা জনাব আহাদ আলীর জন্য কতটুকু যৌক্তিক হবে? তোমার মতামত দাও
উত্তর: উদ্দীপকের জনাব আহাদ আলীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্থায়ী হিসাব খোলাই উপযুক্ত । স্থায়ী হিসাব সাধারণত এককালীন এবং অলস অর্থ জমানোর উপযুক্ত মাধ্যম। কারণ দীর্ঘমেয়াদে অর্থ জমা করার ফলে গ্রাহকগণ অধিক | পরিমাণে মুনাফা অর্জন করতে পারেন। উদ্দীপকের জনাব আহাদ আলী একজন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা। অবসরকালীন প্রাপ্ত টাকা তিনি সঞ্চয় করতে চান। তাই তিনি এলাকার যমুনা ব্যাংকের ব্যবস্থাপক আনিস সাহেবের শরণাপন্ন হন। আনিস সাহেব তাকে স্থায়ী হিসাব খোলার পরামর্শ দেন। অবসর গ্রহণের ফলে জনাব আহাদ আলী এককালীন অনেক অর্থ পেয়েছেন। এখন তার জন্য এমন ব্যাংক হিসাব খোলা উত্তম হবে, যে হিসাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করা যায় চাইবেন। পাশাপাশি তিনি উক্ত 1 টাকার ওপর অধিক হারে মুনাফা। যাতে উক্ত মুনাফা উত্তোলন করে তিনি মাসিক ব্যয় নির্বাহ করতে পারেন। এখানে উল্লেখ্য যে, শুধু স্থায়ী হিসাবই গ্রাহকদের এ ধরনের সুবিধা দিতে পারে। আর তাই জনাব আনিস সাহেব জনাব আহাদ আলীকে স্থায়ী হিসাব খোলার পরামর্শ দেন। এসব আলোচনার প্রেক্ষিতে বলা যায়, স্থায়ী হিসাব খোলা জনাব আহাদ আলীর জন্য সময়োপযোগী এবং লাভজনক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উক্ত হিসাব খোলা জনাব আহাদ আলীর জন্য কতটুকু যৌক্তিক হবে? তোমার মতামত…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর