উদ্দীপকে বর্ণিত ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির কারণে জনাব বাবুল হোসেন তার বন্ধুকে চাহিদামতো ব্যাংক হিসাবের তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যাংকিং ব্যবসায়ের গোপনীয়তার নীতির কারণে জনাব বাবুল হোসেন তার বন্ধুকে চাহিদামতো ব্যাংক হিসাবের তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। ব্যাংকের সাথে গ্রাহকের সদ্বিশ্বাসের সম্পর্ক বিদ্যমান। গোপনীয়তার নীতি অনুযায়ী ব্যাংক গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য গ্রাহকের অনুমতি ব্যতীত কারো কাছে, প্রকাশ করে না। গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য প্রকাশ হলে গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ব্যাংক সঠিকভাবে গোপনীয়তার নীতি অনুসরণের মাধ্যমে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করে। উদ্দীপকে জনাব বাবুল হোসেন একটি খ্যাতনামা বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক। তার বন্ধু জনার শাহাদাত হোসেন খানের স্ত্রী তার বেতন সেই ব্যাংক থেকে উত্তোলন করেন। একদিন জনাব শাহাদাত হোসেন খান তার স্ত্রীর হিসাবে কত টাকা আছে জানতে চায়। শাখা ব্যবস্থাপক জনাব বাবুল হোসেন সেই তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন। ব্যাংকের সাথে আমানতকারীর বিশ্বস্ততার সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্কের ওপর ভিত্তি করেই ব্যাংক গ্রাহকের তথ্য তার অনুমতি ব্যতীত অন্য কারো কাছে প্রকাশ করে না। এটি ব্যাংকের গোপনীয়তার নীতির অন্তর্গত। তাই বলা যায়, গোপনীয়তার নীতির কারণে জনাব বাবুল হোসেন তার বন্ধুকে চাহিবামাত্র ব্যাংক হিসাবের তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতির কারণে জনাব বাবুল হোসে…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর