উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে ব্যাংকটি কীভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি গ্রাহক ও সরকারকে সুষ্ঠু ব্যাংকিং সেবা প্রদান করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। আমানত সংগ্রহ ও ঋণদান করে ব্যাংক মুনাফা অর্জন করে। এখানে গ্রাহকদের অর্থ স্থানান্তর, গ্রাহকের প্রতিনিধি, অনলাইন ব্যাংকিং সেবা ইত্যাদি প্রদান করে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, সরকারের জন্য তহবিল সংগ্রহ,অর্থনৈতিক উন্নয়নেও ব্যাংক কাজ করে। উদ্দীপকে জনাব বাবুল হোসেন খান একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক। ব্যাংকটি গ্রাহক ব্যতীত অন্য কারো কাছে গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য প্রকাশ করে না। ব্যাংকটি গ্রাহকদের সেবা প্রদানের বিপরীতে ভ্যাট ও কর কর্তন করে এবং নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়। এসব কারণে ব্যাংকটি বেশ সুনাম অর্জন করেছে। ব্যাংক গ্রাহকদের আমানত সংগ্রহ করে মূলধন গঠন করে। এক্ষেত্র ব্যাংক গ্রাহকের হিসাবের গোপনীয়তা রক্ষা করে। ফলে গ্রাহকরা বেশি পরিমাণ সঞ্চয়ে উদ্বুদ্ধ হয়। আর সংগৃহীত আমানত ব্যাংক উৎপাদনই খাতে বিনিয়োগ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। আব ব্যাংকটি সরকারের পক্ষে ভ্যাট ও কর সংগ্রহ করে। আর এসব অর্থ সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যয় করে। সুতরাং, এভাবে উদ্দীপকের ব্যাংকটি আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে ব্যাংকটি কীভাবে দেশের আর্থ-সামাজিক উন্ন…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর