উদ্দীপকে উল্লিখিত ব্যবহৃত দুটি কার্ডের মধ্যে কোন কাটি তোমার কাছে উত্তম? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. আলম সাহেবের ব্যবহৃত ডেবিট কার্ডের তুলনায় তার বন্ধু মি. আনিস সাহেবের ব্যবহৃত ক্রেডিট কার্ড বেশি উত্তম । ক্রেডিট কার্ড হলো একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক সেবা পদ্ধতি। এ ধরনের কার্ডের মাধ্যমে গ্রাহককে ঋণ (ক্রেডিট) সুবিধা দেওয়া হয়। এটিএম বুথ থেকে টাকা তুলতে এবং নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করতে এই কার্ড ব্যবহৃত হয়। উদ্দীপকে মি. আলম সাহেব একজন চাকরিজীবী। তিনি 'A [গণিত] ব্যাংকের 'B [গণিত] শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুললে ব্যাংক ব্যাংক তাকে একটি চেক বই প্রদান করে। তাছাড়া জরুরি প্রয়োজনে লেনদেনের সুবিধার্থে ব্যাংক | কর্তৃপক্ষ তাকে একটি ডেবিট কার্ড সরবরাহ করে। অন্যদিকে, তার বন্ধু মি. আনিস সাহেব ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক জামানত ছাড়াই ঋণ পেয়ে থাকে। প্রয়োজনের সময় এই ঋণ সুবিধাকে কাজে লাগানো যায়। এ ঋণের অর্থ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিলে গ্রাহককে কোনো সুদ দিতে হয় না। এক্ষেত্রে ক্রেডিট কার্ড সুদবিহীন ঋণ হিসেবেও গুরুত্ব বহন করে। আবার, গ্রাহক চাইলে কোনো ব্যাংক হিসাব ছাড়াও এই কার্ড ব্যবহার করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকের মি. আলম সাহেবের | ডেবিট কার্ডের তুলনায় তার বন্ধু মি. আনিস সাহেবের ক্রেডিট কার্ডটি বেশি উত্তম হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যবহৃত দুটি কার্ডের মধ্যে কোন কাটি তোমার কাছে উত…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর