উদ্দীপকে মি. আলম সাহেবের ব্যবহৃত কার্ডটি কী ধরনের। ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মি. আলম সাহেবের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড। এ কার্ডের মাধ্যমে গ্রাহকগণ তাদের ব্যাংক হিসাবের জমাকৃত অর্থ নগদ উত্তোলনসহ কেনাকাটার অর্থ পরিশোধের সুবিধা লাভ করে। এ সুবিধা লাভের জন্য গ্রাহকের হিসাবে পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ জমা থাকা বাধ্যতামূলক । উদ্দীপকে মি. আলম সাহেব একজন চাকরিজীবী। তিনি 'A [গণিত] ব্যাংকের 'B [গণিত] শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুললে ব্যাংক তাকে একটি চেক বই প্রদান করে। তাছাড়া জরুরি প্রয়োজনে লেনদেনের সুবিধার্থে ব্যাংক কর্তৃপক্ষ তাকে একটি বিশেষ কার্ড সরবরাহ করে। উক্ত কার্ড দিয়ে তিনি ATM বুথ থেকে যেমন টাকা উত্তোলন করতে পারেন, তেমন যাবতীয় কেনাকাটাও সম্পন্ন করতে পারেন। তার ব্যবহৃত কার্ডটির সাথে ডেবিট কার্ডের বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের মি. আলম সাহেবের কার্ডটিকে বলা হয় ডেবিট কার্ড।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. আলম সাহেবের ব্যবহৃত কার্ডটি কী ধরনের। ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর