বিমা কোম্পানি জনাব রাহাতের স্ত্রীকে বিমাদাবি না দিয়ে ছেলেকে দেওয়ার যথাযথ কারণ বিশ্লেষণ করো।
উত্তর: জনাব রাহাতের বিমার ক্ষেত্রে তার স্ত্রী মনোনীত ব্যক্তি না হওয়ায় । বিমা প্রতিষ্ঠান তার দাবি প্রত্যাখ্যান করেছে। মেয়াদি বিমাপত্রের মাধ্যমে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে বিমার অর্থ । পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। এক্ষেত্রে বিমাগ্রহীতা নির্দিষ্ট বয়সে পদার্পণ করলে বিমাকৃত নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হয়। র সময়ের আগে তার মৃত্যু ঘটলে তার মনোনীত ব্যক্তিকে বিমার টাকা পরিশোধ করা হয় । উদ্দীপকে জনাব রাহাত তার নিজের নামে ১০ বছর মেয়াদি একটি বিমা পলিসি গ্রহণ করেন। তার গৃহীত পলিসিটি মেয়াদি বিমাপত্র। পলিসি গ্রহণের ১০ বছর পর তার মৃত্যু হলে তার স্ত্রী ও ছেলে উভয়ই বিমা প্রতিষ্ঠানের কাছে বিমাদাবি পেশ করেন। বিমা প্রতিষ্ঠান তার স্ত্রীর দাবি প্রত্যাখ্যান করে তার ছেলেকে বিমাদাবি পরিশোধের নিশ্চয়তা দেয়। জনাব রাহাতের বিমা চুক্তির শর্ত অনুযায়ী বিমাকৃত সময়ের মধ্যে তার মৃত্যু হলে তার মনোনীত ব্যক্তি বা মৃত্যু না হলে তিনি নিজে বিমাদাবি লাভ করবেন। সুতরাং, তার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকেই বিমা প্রতিষ্ঠান বিমাদাবি পরিশোধ করবে। জনাব রাহাতের বিমাপত্রে তার স্ত্রী। মনোনীত ব্যক্তি ছিলেন না। তাই বলা যায়, জনাব রাহাতের মনোনীত ব্যক্তি তার স্ত্রী না হওয়ায় বিমা প্রতিষ্ঠান কর্তৃক তার স্ত্রীর দাবি প্রত্যাখ্যান করা যুক্তিসঙ্গত হয়েছে বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা কোম্পানি জনাব রাহাতের স্ত্রীকে বিমাদাবি না দিয়ে ছেলেকে দেওয়া…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর